প্রত্যন্ত এক গ্রামের মাঠে অর্ধশত নারী ফুটবলারের অনুশীলন, অনেকে খেলছেন জাতীয় দলে
ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে ৩৯৮ কিলোমিটার দূরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবল একাডেমির মাঠ। প্রত্যন্ত এই গ্রামের মাঠে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অনুশীলন করতে আসেন স্কুলপড়ুয়া মেয়েরা। মাঠে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক মেয়ে ফুটবল অনুশীলনে ব্যস্ত। তাদের কারও স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা, কারও লক্ষ্য ফুটবল খেলে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:৫৬